নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার ৭ মার্চ, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডিকম অলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৭৫ শতাংশ। কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ২৩.৬০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২৩.৮০ টাকা ও ক্লোজিং প্রাইজ ২৫.৯০ টাকা। আজকে শেয়ার লেনদেন হয় ২৩.৬০ টাকা থেকে ২৫.৯০ টাকায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮.৪০ টাকা থেকে ৩০.৮০ টাকায়। কোম্পানিটি ৭৬৬ বারে ২৭ লাখ ২৭ হাজার ৯০২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।
তালিকার ২য় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইল মিলস্ লিমিটেড কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫.৩৪ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইজ ছিলো ২৮৩ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২৮৫ টাকা ও ক্লোজিং প্রাইজ ২৯৮.১০ টাকা। আজকে শেয়ার লেনদেন হয় ২৭২.৯০ টাকা থেকে ৩০২ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন করে ১৩.২০ টাকা থেকে ৩০৯.৯০ টাকায়। কোম্পানিটি ২ হাজার ৫৮০ বারে ৩ লাখ ৩৯ হাজার ১৪৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাড়িয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকা।
অপরদিকে তালিকার ৩য় স্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেড কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩.৯১ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ৫৮.৮০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৫৯.৫০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৬১.১০ টাকা। আজকে শেয়ার লেনদেন হয় ৫৮.৬০ টাকা থেকে ৬১.৭০ টাকায়। কোম্পানিটি গত এক বছরে শেয়ার লেনদেন করে ৩৮.৩০ টাকা থেকে ৮৩.২০ টাকায়। কোম্পানিটি ১ হাজার ২৮১ বারে ৯ লাখ ২১ হাজার ৯০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাড়িয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা।
ডিএসই তে টপ টেন গেইনার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড ১.৬৪ শতাংশ, রবি আজিয়াটা লিমিটেড ১.১৪ শতাংশ, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ১.০৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিইচুয়াল ফান্ড ০.৫৬ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।






