নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯৪ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ৩১.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩৪.৩০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৩৪.৩০ টাকা। আজকে শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ৩৪.৩০ টাকা থেকে সর্বোচ্চ ৩৪.৩০ টাকায়। কোম্পানিটি গত এক বছরে শেয়ার লেনদেন করে সর্বনিম্ন ১৮.৪০ টাকা থেকে সর্বোচ্চ ৩৪.৩০ টাকায়। কোম্পানিটি ১ হাজার ২৮২ বারে ১ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ৩৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাড়িয়েছে ৪০ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা। ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
ডিএসই তে সপ্তাহিক টপ টেন গেইনার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেম লিমিটেড ৯.৮৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড ৯.৬২ শতাংশ, কাশেম ইন্ডস্ট্রিজ লিমিটেড ৮.৯৯ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল মিলস্ লিমিটেড ৮.৬৮ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেড ৭.৫০শতাংশ, ইনটেক লিমিটেড ৭.৩৩ শতাংশ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৭.১৭ শতাংশ, দা ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৭.০৪ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬.৩৮ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।






