বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

চট্টগ্রামে এইচএসসিতে পাস আরও ২৭ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৭৪ সময় দেখুন
চট্টগ্রামে এইচএসসিতে পাস আরও ২৭ জন


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর পাস করেছে আরও ২৭ পরীক্ষার্থী। ১৩৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে, এর ফলে জিপিএ ফাইভের তালিকায় যুক্ত হয়েছে আরও ছয় পরীক্ষার্থীর নাম।

রোববার (১৩ মার্চ) পুনঃনিরীক্ষণের ফলাফল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

কোভিড সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল গত ১৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, এবার চট্টগ্রামে ৮৯ দশমিক ৩৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন। ছাত্রী পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। ছাত্র পাস করেছে ৮৬ দশমিক ৮৯ শতাংশ। এবার পরীক্ষায় অংশ নিয়েছি ৯৯ হাজার ৬২৮ জন। এর মধ্যে পাস করে ৮৯ হাজার ৬২ জন।

পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৯৭৯ জন মোট ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। পুনঃনিরীক্ষণে ১৪১টি উত্তরপত্র পরিবর্তিত হয়েছে। এর মধ্যে মোট নম্বর পরিবর্তন হয়েছে ১৩৯ জনের।

৫৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ২৭ জন। নম্বর বাড়লেও পাসের তালিকায় যুক্ত হয়নি সাতজনের নাম। তবে ছয়জন নম্বর বেড়ে জিপিএ ফাইভের তালিকায় যুক্ত হয়েছেন।

এ ছাড়া গ্রেড পয়েন্ট বেড়েছে মোট ৬৬ জনের। নম্বর বাড়লেও গ্রেড পয়েন্ট বাড়েনি ৭৩ জনের। আবার গ্রেড পয়েন্ট পরিবর্তন হলেও গড়ে বাড়েনি সাতজনের।

সারাবাংলা/আরডি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom