শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার

সুমাশ টেক এর তত্ত্বাবধানে দেশের বাজারে যাত্রা শুরু করল অ্যাঙ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৩০ সময় দেখুন
সুমাশ টেক এর তত্ত্বাবধানে দেশের বাজারে যাত্রা শুরু করল অ্যাঙ্কার


সুমাশ টেক এর তত্ত্বাবধানে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল চাইনিজ ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেড। ১৫ মার্চ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাঙ্কার বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশের বাজারে অ্যাঙ্কার এর প্রচার ও বিপণণের দায়িত্বে থাকবে ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমাস টেক এর প্রোপাইটর ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াস ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ওশকুরুনী জিতু। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিরেক্টর মিঠু আলী ও মো: মোস্তাফিজুর
রহমান।

সম্প্রতি অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেডের সাথে সুমাশটেকের একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশে
অ্যাঙ্কার ইনোভেশন লিমিটেডের পণ্যের জাতীয় পরিবেশক হিসেবে দায়িত্ব পায় সুমাশ টেক। দেশের প্রতিটি জেলায় ডিলার নিয়ােগের মাধ্যমে সুলভ মূল্যে অ্যাঙ্কারের প্রিমিয়াম পণ্য পৌঁছে দিবে ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রার বিষয়ে সুমাশটেক-এর প্রোপাইটর ও ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াস বলেন, “অ্যাঙ্কারের মত জনপ্রিয় ব্র্যান্ডের সাথে চুক্তি করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই হাতের নাগালে অত্যাধুনিক সব নতুন নতুন পণ্য পাবেন ও তা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। অ্যাঙ্কারের প্রিমিয়াম সব পণ্য পাওয়ার একটি সহজ মাধ্যম হবে আমাদের কোম্পানি ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেডে।

উল্লেখ্য, অ্যাঙ্কার একটি আন্তর্জাতিক মোবাইল ও গ্যাজেট অ্যাক্সেসরিজ ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির একাধিক ব্র্যান্ডের অধীনে রয়েছে চার্জার, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, হেডফোন, স্পিকার, ডেটা হাব, আধুনিক হোম অ্যাপ্লায়েন্স পণ্য সহ কম্পিউটার এবং মোবাইল গ্যাজেটের বিভিন্ন ধরণের পণ্য। ইতোমধ্যে উন্নত মানের ইলেট্রনিক পণ্য সরবরাহ করে দেশ সহ সারা বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর