নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার দর পতনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। আজকে কোম্পানিটির শেয়ার দর হ্রাস পেয়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৩.৫৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিলো ৩৬.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইস ৩৫.৮০ টাকা এবং ক্লোজিং প্রাইস ৩৪.৯০ টাকা। আজকে কোম্পানিটি ২৯৪৮ বারে ২৫ লাখ ৯৭ হাজার ৬২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা। আজকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৩৪.৮০ টাকা থেকে ৩৫.৮০ টাকায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৩৩.৮০ টাকা থেকে ৫০.৮০ টাকায়। ২০২০ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের এন ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ২ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ ১০৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দরের কোন পরিবর্তন হয়নি ।আজ কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ইস্টার্ন ইন্স্যুরেন্স ১.৯৯ শতাংশ, বিডি থাই ফুড ১.৯৯ শতাংশ, এশিয়া পেসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ১.৯৮ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্স ১.৯৮ শতাংশ, এডভেন্ট ফার্মা ১.৯৭ শতাংশ, মতিন স্পিনিং ১.৯৭ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১.৯৭ শতাংশ হ্রাস পেয়েছে।






