বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ কাশ্মীর, এবার বিউটি টিপস দিলেন সেখানকার সুন্দরীরা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২১৫ সময় দেখুন
পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ কাশ্মীর, এবার বিউটি টিপস দিলেন সেখানকার সুন্দরীরা – News18 Bangla


Beauty Tips From Kashmir: আমির খসরু বলেছিলেন যে এই পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে সেটা এখানেই! উনি অবশ্যই কাশ্মীরের কথা বলেছেন। ভারতের এই রাজ্যকে ভূস্বর্গ বলা হয় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এখানকার মেয়েরাও অপরূপ সুন্দরী (Beauty Of Kashmiri Women)। তাঁদের দেখে মনে হয় যেন স্বর্গের অপ্সরাদল এই ধরায় নেমে এসেছেন। এবার খোদ তাঁরাই বিউটি টিপস দিচ্ছেন। দেখে নেওয়া যাক কাশ্মীরের মেয়েদের অব্যর্থ বিউটি টিপস (Beauty Tips From Kashmir)।

কেশরের জাদু

কাশ্মীরের বেশিরভাগ মহিলাই প্রকৃত সুন্দরী। অর্থাৎ তাঁদের আলাদা করে সাজগোজ করতে হয় না। তাঁদের এই স্বাভাবিক সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে দেয় কেশর। কাশ্মীরে কেশরের অভাব নেই। এখানে প্রচুর চাষ হয় কেশরের। সেই কেশর দুধে মিশিয়ে মুখে লাগান এখানকার মহিলারা। যাতে তাঁদের গালে গোলাপি আভা আসে।

কাওয়া চা

কাশ্মীরের মানুষ এক বিশেষ ধরনের চা পান করেন। কাশ্মীরের ভাষায় এই চাকে কাওয়া বলে। কাওয়া চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা অবশ্যই ত্বকের জন্য ভালো।

আরও পড়ুন – সুস্থ থাকতে ত্বকেরও প্রয়োজন সুষম খাবার! আপনার রান্নাঘরেই রয়েছে ত্বকের স্বাস্থ্যের চাবিকাঠি

আমন্ডের স্ক্রাব

৮-১০ টা আমন্ড বাদাম সারা রাত দুধে ভিজিয়ে রাখেন এখানকার মহিলারা। সকালবেলা সেই দুধে ভেজানো আমন্ড বেটে নিয়ে মুখে লাগান তাঁরা। এটা তাঁদের জন্য প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে। যা মুখ থেকে মৃত কোষ তুলে ফেলে।

আর্দ্রতা

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাজারচলতি কোনও ক্রিমের উপর ভরসা করেন না কাশ্মীরি সুন্দরীরা। বরং মুখের আর্দ্রতা বজায় রাখতে তাঁরা মুখে লাগান দুধের ক্রিম বা মালাই।

মাখন চা

কাওয়ার মতো আরও এক ধরনের চা এখানকার মহিলারা পান করেন নিজেদের ত্বক ভালো রাখতে। কাশ্মীর একটি ঠাণ্ডা ও শুষ্ক রাজ্য। তাই এখানে আর্দ্রতা ধরে রাখা খুব প্রয়োজন। বাটার টি বা মাখন চা পান করলে ত্বক পেলব থাকে। এছাড়া তাঁরা পান করেন ক্রিমি গোলাপি চা।

আরও পড়ুন – চালে পোকা ধরেছে? মেনে চলুন এই কয়েকটা টিপস, দেখবেন,চালে আর পোকা হবে না

আমন্ড তেল

স্বাভাবিক আভার জন্য এখানকার মহিলারা ব্যবহার করেন আমন্ড বাদামের তেল বা বাদাম রোগান।

চন্দনের ফেস প্যাক

মুখের দাগছোপ দূর করতে এখানকার মহিলারা ব্যবহার করেন চন্দনের গুঁড়ো আর দুধ মেশানো একটি প্যাক।

আখরোট

বলা হয়, কাশ্মীরের সুন্দরীরা প্রতিদিন আখরোট খান আর আখরোটের তেল মাথার চুলে লাগান। এতে তাঁদের চুল ভালো থাকে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Beauty tips, Kashmir



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর