নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটি ২৭৬১ বারে ৩৪ লাখ ৫৫ হাজার ৫৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৩ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিলস্ লিমিটেড। কোম্পানিটি আজকে ২৭৪৫ বারে ১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৯২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা
তালিকায় থাকা লেনদেনের ভিত্তিতে অন্য কোম্পানি গুলো হলো – অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, বিএসসি, পিপলস ইন্স্যুরেন্স, বিডি কম, নাহী অ্যালুমিনিয়াম, আমরা টেকনোলজিস ও সাইফ পাওয়ার।






