শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তিতুমীর কলেজে উন্মুক্ত মঞ্চ তৈরির ঘোষণা সংস্কৃতি প্রতিমন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
তিতুমীর কলেজে উন্মুক্ত মঞ্চ তৈরির ঘোষণা সংস্কৃতি প্রতিমন্ত্রীর


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

রাজধানীর তিতুমীর সরকারি কলেজে সংস্কৃতি চর্চাকে বেগবান করতে একটি উন্মুক্ত মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি বলেন, তিতুমীর কলেজ একটি চমৎকার কলেজ। কলেজেটি শিক্ষা ছাড়াও সংস্কৃতি চর্চার দিক থেকে বেশ এগিয়ে আছে। এখানকার শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে আমি কলেজটিতে একটি উন্মুক্ত মঞ্চ করে দেবো।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সরকারি তিতুমীর কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন ও শিক্ষক পরিষদের সম্পাদক এস এম আসাদুজ্জামান। এছাড়া রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল মান্নানসহ তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

তিতুমীর কলেজে উন্মুক্ত মঞ্চ তৈরির ঘোষণা সংস্কৃতি প্রতিমন্ত্রীর

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধু খেলাধুলা ভালোবাসতেন। তিতুমীর কলেজের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার সুন্দর আয়োজনে আমি অত্যন্ত খুশি। এবারই প্রথম আমি এই কলেজে এলাম। কলেজটি এত সুন্দর, আমার জানা ছিল না।

তিনি বলেন, তিতুমীর কলেজ ১৭টি সংগঠন রয়েছে বলে জানতে পেরেছি। কলেজটি ছোট হলেও শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে আছে। কলেজটিতে শিক্ষার্থীদের জন্য আমি একটি মুক্ত মঞ্চ করে দেবো বলে কথা দিচ্ছি।

এ সময় তিতুমীর কলেজের অধ্যক্ষ তালাত সুলতানা বলেন, করোনার কারণে দীর্ঘ সময় কলেজ বন্ধ ছিল। যার ফলে বড় কোনো অনুষ্ঠান কলেজে হয়নি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মধ্যে দিয়ে আবারও ক্যাম্পাসে উৎসব ফিরে এসেছে।

কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন বলেন, করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল ক্লাস। শিক্ষক-শিক্ষার্থী সবার মনে একটা খাপছাড়া ভাব ছিল। আর ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সবার মনেই আনন্দের খোরাক জুগিয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে এ আয়োজন।

সারাবাংলা/এনএসএম/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর