শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আজীবন বহিষ্কার ৬ ছাত্রলীগ কর্মী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
আজীবন বহিষ্কার ৬ ছাত্রলীগ কর্মী


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে রুমে ঢুকে দুই আবাসিক শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত ৬ ছাত্রলীগ কর্মীকে হল থেকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ৬ ছাত্রলীগ কর্মী হলেন—বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসফিউর রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউল্লাহ সুমন, গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী নাঈমুর রাশিদ, ম্যানেজমেন্ট বিভাগের সাব্বির আল হাসান কাইয়ুম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মো. ফিরোজ আলম অপি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ।

এরা সকলেই হল শাখা ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়—গত ২৬ মার্চ বিজয় একাত্তর হলের পদ্মা ব্লকের ২০১০ নম্বর কক্ষের দুইজন আবাসিক শিক্ষার্থী মো. আখলাকুজ্জাম অনিক ও মো. রাজীব আহমেদের ওপর নৃশংস হামলা ও মাথায় আঘাত করার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়।

পরবর্তীতে এ কমিটি বহিষ্কৃত ছয়জনের সংশ্লিষ্টতার দালিলিক প্রমাণ পেয়েছে, যা বিশ্ববিদ্যালয় তথা হলের প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড ও শৃঙ্খলার পরিপন্থী। তদন্ত কমিটি সুপারিশের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের গতকাল রবিবার (৩ এপ্রিল) থেকে বিজয় একাত্তর হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।

সারাবাংলা/আরআইআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর