নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৪২ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারে শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিম শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৪ লাখ টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিবিবি পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আইপিডিসি ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা ও ইয়াকিন পলিমার লিমিটেড।






