নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বিবিধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকিউজিট মেনুফ্যাকচারিং লিমিটেড এবং পতনের শীর্ষে ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯৭ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৩২.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩৫.৩০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৩৫.৩০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৩৫.৩০ টাকায়। কোম্পানিটি আজকে ৩৫ বারে ১৩৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫০ হাজার টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- সাফকো স্পিনিং ৩.৬০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং ৩.৫৩ শতাংশ, হাওয়া অয়েল টেক্সটাইল ৩.১৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড ৩.০৬ শতাংশ, রহিম টেক্সটাইল ২.৪৩ শতাংশ, পিওনিয়ার ইন্স্যুরেন্স ২.৩৭ শতাংশ, বিডি ফাইন্যান্স ২.২৫ শতাংশ, বাংলাদেশ সাবমেরিনে ক্যাবল ২.১০ শতাংশ এবং জিবিবি পাওয়ার ২.১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অপর দিকে দর পতনের শীর্ষে থাকা উত্তরা ব্যাংক লিমিটেডের শেয়ার দর হ্রাস পেয়েছে ১৩.৮৪ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ২৮.৯০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২৪,৯০ টাকা ও ক্লোজিং প্রাইজ ২৪.৯০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ২৪.৯০ টাকায়। কোম্পানিটি আজকে ৭৮ বারে ৬৫ হাজার ৮০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৬ লাখ ৪০ হাজার টাকা। ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক ৮.১১ শতাংশ, শাহজালাল ইসলামি ব্যাংক ৬.৪৫ শতাংশ, মার্কেনটাইল ব্যাংক ৬.৪৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ১.৯৯ শতাংশ, প্রিমিয়ার ইন্স্যুরেন্স ১.৯৯ শতাংশ, জেমিনি সি ফুড ১.৯৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল ১.৯৭ শতাংশ, আইটিসি ১.৯৭ শতাংশ, এবং ফরচুন সুজ ১.৯৭ শতাংশ হ্রাস পেয়েছে।