বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯

দাতব্য কাজে আরও ২৭০ কোটি ডলার অনুদান দিলেন ম্যাকেনজি স্কট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৯০ সময় দেখুন
দাতব্য কাজে আরও ২৭০ কোটি ডলার অনুদান দিলেন ম্যাকেনজি স্কট


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ধনকুবের ম্যাকেনজি স্কট এবার ২৭০ কোটি ডলার দাতব্য কাজে দান করেছেন। তার এক ব্লগ পোস্টে জানান, অর্থগুলো এমন অনুন্নত এবং অবহেলিতদের মাঝে ব্যয় করতে চান যারা এই সাহায্য প্রাপ্তির যোগ্য।

ব্লগ পোস্টে ম্যাকেনজি স্কট আরও জানান, বর্ণবৈষম্য, শিল্প ও শিক্ষা নিয়ে কাজ করে এমন ২৮৬টি সংগঠনের মাঝে এই অর্থ বিতরণ করা হবে।

উল্লেখ্য, ম্যাকেনজি স্কট বিশ্বের এক নম্বর ধনী ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বোজেসের প্রাক্তন স্ত্রী। ২০১৯ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। সে সময় এক চুক্তির আওতায় অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিক হন ম্যাকেনজি স্কট। এর আগে ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠার সময় চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারের এ মালিকানা পান তিনি। ফলে ২০১৯ সালে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবেরে পরিণত হন ম্যাকেনজি স্কট।

স্কট তার শেয়ার থেকে অর্জিত অর্থের বড় অংক দাতব্য কাজে ব্যয় করছেন। গত ডিসেম্বর পর্যন্ত মাত্র চার মাসে তিনি ৪০০ কোটি মার্কিন ডলার বিভিন্ন দাতব্য সংগঠনে অনুদান দিয়েছেন। তার অনুদানের বেশিরভাগ অর্থই লিঙ্গ বৈষম্য, খাদ্য নিশ্চয়টা ও কৃষ্ণাঙ্গদের শিক্ষা নিয়ে কাজ করছে এমন সংগঠনে যাচ্ছে।

বিশাল আকারের অনুদানের পরও ফোবর্সের তালিকায় তিনি বিশ্বের ২২তম শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ৬ হাজার কোটি মার্কিন ডলার। তার এই বিপুল পরিমাণ অর্থ মানবকল্যাণে ব্যয় করতে একটি রিচার্জ টিম গঠন করেছেন বলেও জানিয়েছেন ম্যাকেনজি স্কট। ৫১ বছর বয়েসি এ ধনকুবের পেশায় একজন লেখক।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom