নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের ইপিএস, এনএভি ও ডেভিডেন্ট সবই বেড়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে বোর্ড মিটিং সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
বিগত বছরের তুলনায় এ বছর এনএভি, ইপিএস দুটোই বেড়েছে। ফলে পরিচলনা পর্ষদ বিনিয়োগকারীদের হতাশ করেনি।
২০২০ সালে ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা যা ২০২১ সালে হয়েছে ৩ টাকা ৭ পয়সা সুতরাং বিগত বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১ টাকা ২০ পয়সা।
২০২০ সালে এনএভি ছিল ১৩ টাকা ৩৩ পয়সা যা ২০২১ সালে হয়েছে ১৬ টাকা ২৫ পয়সা সুতরাং এনএভি বেড়েছে ২ টাকা ৯২ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২ জুন বেলা ১১টায় এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে ২০২২।






