বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

গার্মেন্টস শিল্প এলাকায় ২৯-৩০ এপ্রিল ব্যাংক খোলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২১৮ সময় দেখুন
গার্মেন্টস শিল্প এলাকায় ২৯-৩০ এপ্রিল ব্যাংক খোলা


ডিএমপি নিউজ: ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ এপ্রিল (শুক্রবার ও শনিবার) পোশাক শিল্প এলাকায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারি-কর্মকর্তাদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্তে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর. সাভার, ভালুকা, নারায়নগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক অগামী ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক শাখাগুলো খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আলোচ্য সময়ে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লেখিত এলাকার বাইরে অবস্থিত কোন ব্যাংক শাখার উপর চেক দেওয়া যাবে না।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর