রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

কুমারখালীর উপজেলা রোডে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৮৫ সময় দেখুন
কুমারখালীর উপজেলা রোডে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা রোডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ৯ লক্ষ ৮ হাজার টাকা ব্যয়ে প্রতিদিন ৬ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর উদ্বোধন করা হয়েছে।

২০ এপ্রিল ২০২২ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিচালনা ও উনয়ন প্রকল্প ইউজিডিপি এর আওতায় এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান খাঁন ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর বিপ্লব কুমার সাহা, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মোহাম্মদ আলী প্রমূখ।

এ বিষয়ে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার বিপ্লব কুমার সাহা বলেন, প্রতিদিন ৬ হাজার লিটার পানি সরবারাহে সক্ষম এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে উপজেলা পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও পথচারীদের অনেকাংশে বিশুদ্ধ পানির চাহিদা প‚রণ করতে সক্ষম হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর