রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

অ্যাপল ডেইলির প্রধান সম্পাদকসহ গ্রেফতার ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
অ্যাপল ডেইলির প্রধান সম্পাদকসহ গ্রেফতার ৫


আন্তর্জাতিক ডেস্ক

হংকংয়ে গণতন্ত্রপন্থিদের মুখপত্র হিসেবে পরিচিত অ্যাপল ডেইলি’র কার্যালয় এবং প্রকাশকের বাসভবনে অভিযান চালিয়ে পত্রিকাটির প্রকাশক এবং প্রধান সম্পাদকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) তাদের গ্রেফতারের খবর জানিয়েছে বিবিসি।

জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করে থাকতে পারেন এমন সন্দেহের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন — অ্যাপল ডেইলির প্রধান সম্পাদক রিয়ান ল, নেক্সট ডিজিটালের প্রধান নির্বাহী চিয়াং কিম হাং, প্রধান পরিচালনা কর্মকর্তা চো তাত-কুয়েন, অ্যাপল ডেইলির প্রকাশক চান পুই-ম্যান এবং পরিচালক চিয়াং চি-ওয়েইয়ে।

এর আগে, অ্যাপল ডেইলি পত্রিকার মালিক মিডিয়া মোগল জিমি লাইকে গ্রেফতার করে আটটি অভিযোগে কারাবন্দি করে রাখা হয়েছে। তার মধ্যে দুইটি অভিযোগ এই জাতীয় নিরাপত্তা আইনের অধীনে। অভিযোগ প্রমাণ হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার অ্যাপল ডেইলির কার্যালয়ে ঢুকে বেশ কয়েকজনকে গ্রেফতারের পর সেখানে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

প্রসঙ্গত, এ নিয়ে দুই দফা অ্যাপল ডেইলির কার্যালয়ে অভিযানের ঘটনা ঘটলো। আগস্টে অভিযান চালিয়ে সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর