নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২৬ এপ্রিল, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৭ এপ্রিল, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল, বৃহস্পতিবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।






