নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৬ এপ্রিল, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও এস.এস. স্টিল লিমিটেড।
এর আগে কোম্পানি তিনটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানি তিনটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ২৭ এপ্রিল, বুধবার থেকে কোম্পানি দুইটির লেনদেন চালু হবে।






