নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য সিটি ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএসইসির ৮২২ তম সভায় এই বন্ডের অনুমোদন দিয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উক্ত সভায় দ্য সিটি ব্যাংক লিমিটেডের এর ৭০০ (সাতশত) কোটি টাকার ০৮ বছর মেয়াদী Non-convertible Unsecured fully paid-up Fully-redeemable Floating Rate Subordinated Bond এর প্রস্তাব অনুমোদন করা হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
উল্লেখ্য,উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে The City Bank Limited এর Tier-II Capital Base শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১,০০,০০,০০০/ (এক কোটি) টাকা।
উক্ত বন্ডের rustee এবং Arranger হিসাবে যথাক্রমে IDLC Investments Limited এবং City Bank Capital Resources Limited (CBCRL) কাজ করছে।






