রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নাগরপুরে সাংসদ টিটু এমপির ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান বিতরণ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ মে, ২০২২
  • ৩৬৭ সময় দেখুন
নাগরপুরে সাংসদ টিটু এমপির ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান বিতরণ।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর
ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
রবিবার(০১ মে ২০২২ খ্রি.)উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে নেতাকর্মীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন সাংসদ আহসানুল ইসলাম টিটু। এবং পরবর্তীতে নাগরপুরের গয়হাটায় তার নিজ বাস ভবনে বিভিন্ন ইউনিয়ন হতে আগত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও ছাত্র লীগের নেতাকর্মীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, থানা অফিসার ইনর্চাজ( ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন ও সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া সহ অন্যান্য নেতা কর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর