নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ১ম এবং সপ্তাহের শেষ কর্মদিবস । আজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে বড় ব্যবধানে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৬ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে অর্ধেক অর্থাৎ ৪০৩ কোটি ১২ লাখ টাকা কম। ডিএসইতে সর্বশেষ গত বৃহস্পতিবার ৮৬৯ কোটি ৮১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ১২.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৫৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২ টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির।






