রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

খোঁজ মিলেছে ইসলামী বক্তা আবু ত্ব-হার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
খোঁজ মিলেছে ইসলামী বক্তা আবু ত্ব-হার – Corporate Sangbad



কর্পোরেট সংবাদ ডেস্ক : নিখোঁজ হওয়ার ৮ দিন পর ইসলাম বিষয়ক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে রংপুরে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ জুন) রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার আবু মারুফ হোসেন জানান, রংপুরের একটি বাড়িতে তাকে পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য তাকে থানায় নেয়া হয়েছে।সামাজিক মাধ্যমে আলোচিত এই বক্তা নিখোঁজ হওয়ার প্রায় ৮ দিন পর পাওয়া গেলো।

গত বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে আদনান তার দু’জন সহকর্মী, গাড়ি চালক সহ চারজনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সে সময় জানিয়েছেন যে, সর্বশেষ যোগাযোগ অনুযায়ী তারা ঢাকার গাবতলী পার হয়ে মিরপুর ১১ নম্বরের কাছাকাছি ছিল। সেখান থেকে তার পরিবারের সাথেও কথা হয়েছে যে ১০ বা ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। কিন্তু এরপর থেকেই তারা ডিসকানেক্টেড হয়ে যায়।

এসব অভিযোগ এনে আদনানের স্ত্রী সাবেকুন নাহার এক সংবাদ সম্মেলনে তার স্বামীসহ আরও যে তিন জন নিখোঁজ হয়েছেন তাদের সবার সন্ধানের দাবি জানান। পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং পুলিশ ও র‍্যাবের প্রধানদের বরাবরে চিঠি দিয়ে আদনানকে খুঁজে বের করার দাবি জানানো হয়েছে।

নাহার অভিযোগ করেছেন, তার স্বামী নিখোঁজ হওয়ার পর মামলা করার জন্যও তাকে থানায় থানায় ঘুরতে হয়েছে।

আদনান রংপুর থেকে ঢাকায় আসার পথে ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছেন – এই প্রশ্ন তুলে ঢাকার মিরপুর এলাকার দু’টি থানায় প্রথমে তাদের জিডিও নেয়া হয়নি। শেষপর্যন্ত ঘটনার পরদিন শুক্রবার নিখোঁজ ঐ ব্যক্তির মা এবং স্ত্রী রংপুরে থানায় গিয়ে দু’টি জিডি করেন।

পরে নাহার গত সোমবার মিরপুরের পল্লবী থানায় লিখিত অভিযোগ করেন।ঢাকা থেকে নিখোঁজ হওয়ার ব্যাপারে পুলিশ সে সময় নিশ্চিত না হওয়ায় অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করা হয়নি।

আদনানের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি ইসলাম সম্পর্কে বক্তব্য দিতেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সমাবেশে যেতেন বক্তা হিসাবে। কোরআন শিক্ষা দেয়ার জন্য তার একটি মাদ্রাসা ছিল। তার পরিবারের কাছ থেকে এসব তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গাজীপুরে এক অনুষ্ঠানে বলেন, ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনানের কথা আমরা শুনেছি। আমরা দেখব এটা কোথায় কী অবস্থায় আছে। আমরা অবশ্যই তার ক্লু উদ্‌ঘাটন করব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর