নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১২ মে) অনুষ্ঠিত ফান্ডটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১ টাকা ।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ২৩ পয়সা।
আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ফান্ডটির ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন।






