জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix) খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে বিজ্ঞাপন। সুতরাং ইউজাররা এখন থেকে তাদের পছন্দের ভিডিওর মাঝে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। রিপোর্ট অনুযায়ী নেটফ্লিক্স তাদের নতুন এই প্ল্যান চালু করে দিতে পারে এই বছরের শেষেই। নেটফ্লিক্সের তরফে তাদের কর্মীদের জানানো হয়েছে যে, ২০২২ সালের শেষেই চালু করে দেওয়া হবে এই বিজ্ঞাপনের নতুন প্ল্যান। দ্য নিউ ইয়র্ক টাইমসের (The New York Times) একটি রিপোর্টে মঙ্গলবার এই খবর জানানো হয়েছে।
নেটফ্লিক্স বিভিন্ন ধরনের পরিবর্তন করতে চলেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে। নেটফ্লিক্স তাদের ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের নতুন স্ট্র্যাটেজি নেওয়া শুরু করেছে। নেটফ্লিক্স কোম্পানির প্রধান জানিয়েছেন যে, বিজ্ঞাপন হল আয় বাড়ানোর একটি সবথেকে ভালো উপায়। এছাড়াও একটি নেটফ্লিক্সের অ্যাকাউন্ট অন্যদের সঙ্গে শেয়ার করার অপশনও বন্ধ করে দিতে হবে। এটি করলে নেটফ্লিক্সের আয় আরও কিছুটা বাড়ানো সম্ভব হবে। রিপোর্ট অনুযায়ী ২০২২ সালের শেষ তিন মাসেই চালু হয়ে যেতে পারে নেটফ্লিক্সের নতুন প্ল্যান। এর ফলে ইউজাররা নেটফ্লিক্সে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। একই সঙ্গে নেটফ্লিক্স চালু করতে চলেছে পাসওয়ার্ড শেয়ার অপশন। এর মাধ্যমে ইউজাররা নিজেদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন না।
আরও পড়ুন – অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
আরও পড়ুন – Google বন্ধ করে দিচ্ছে কল রেকর্ডিং অ্যাপ! জানুন এবার কী করবেন
নেটফ্লিক্সের যে সকল ইউজারার একটি অ্যাকাউন্ট খুলে নিজেদের পাসওয়ার্ড পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতেন, সেটি আর করা যাবে না। কারণ এখন থেকে সেটি করতে হলে অতিরিক্ত টাকা চার্জ হিসাবে দিতে হবে। একটি অ্যাকাউন্ট খুলে অনেকে মিলে আর দেখা যাবে না নেটফ্লিক্স। রিপোর্ট অনুযায়ী এই সংক্রান্ত তথ্য আগামী মাসেই বিস্তারিত ভাবে পাওয়া যাবে। নেটফ্লিক্সের বাজার ছড়িয়ে রয়েছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে। এক একটি মার্কেটে এদের প্ল্যানের খরচ এক এক রকম। ভারতে এদের বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। কিন্তু ভারতে নেটফ্লিক্সের প্ল্যানের খরচ অনেকটাই কম। ভারতে মাসে ১৪৯ টাকায় এক মাসের সাবস্ক্রিপশন পাওয়া যায় নেটফ্লিক্সের।
সুতরাং নেটফ্লিক্স নিজেদের আয় বাড়ানোর জন্য চালু করতে চলেছে বিভিন্ন ধরনের নতুন প্ল্যান। সেই সূত্রেই বিজ্ঞাপনের দিকে নজর দিয়েছে সংস্থা। কারণ এর থেকেই নেটফ্লিক্সের আয় অনেকটা বেড়ে যেতে পারে। আগামী দিনে আরও বিশদে জানা যাবে নেটফ্লিক্স কী ধরনের নতুন প্ল্যান চালু করতে চলেছে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Netflix