কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক অনুর্ধ্ব-১৭) – ২০২১ এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সহযোগিতায় কুমারখালী এম,এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, যদুবয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় শিলাহদহ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও বাগুলাট ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ অংশ গ্রহণ করে । খেলা পরিচালনা করেন কুমারখালী সরকারি কলেজের প্রভাষক চঞ্চল কুমার কর্মকার।