Instagram Story: Instagram-এর Story-তে শেয়ার করা যায় নানা ধরনের ভিডিও, ছবি। আর সম্প্রতি সেই অংশ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মানুষ এমন অনেক কিছু সেখানে শেয়ার করে ফেলছেন, এত বেশি সংখ্যক ছবি ভিডিও আপলোড করছিলেন যে ফলোয়াররাই পড়েছেন বিপাকে। একজন ইউজারের স্টোরি দেখতে দেখতেই হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ স্টোরি দেখতে না চাইলে ট্যাপ করে করে তা সরাতে হয়।
অভিযোগ, অনেক ইনফ্লুয়েন্সারই সারা দিনের যাবতীয় কাজকর্ম শেয়ার করতে শুরু করেছেন ইনস্টা স্টোরিতে (Insta story)। সেখান থেকেই সম্ভবত নিষ্কৃতির পথ খুঁজছে Meta-অধীনস্থ Instagram।
সম্প্রতি ট্যুইটারে এক ব্যক্তি জানিয়েছেন, Instagram তার চরিত্র বদলাতে চাইছে। জানা গিয়েছে, ব্রাজিলের ওই Insta ব্যবহারকারী দেখেছেন লে-আউটে কিছু পরিবর্তন হয়েছে। Story-তে এসেছে একটি ‘Show all’ বোতাম। পাশাপাশি একই সঙ্গে দেখা যাচ্ছে মাত্র তিনটি Story। বাকি স্টোরিগুলি লুকোনো থাকছে। সেগুলি দেখবেন কিনা তা নির্ধারণ করে নিতে পারবেন ব্যবহারকারী ওই ‘শো-অল’ বোতামের মাধ্যমে। ব্রাজিল ছাড়া অন্য কোথাও এ ধরনের পরীক্ষা Instagram চালাচ্ছে কিনা তা অবশ্য জানা যায়নি। ব্রাজিলের অন্য ইউজাররাও এই পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা, তাও জানা যায়নি।
আরও পড়ুন – WhatsApp Pay-তে এবার থেকে নতুন নিয়ম চালু! আর টাকা জালিয়াতির ভয় থাকবে না!
আরও পড়ুন – iPhone-এর ব্যাটারি নিঃশেষিত হচ্ছে দ্রুত? আপনার হাতেই রয়েছে সহজ উপায়
এই ফিচার বড় আকারে চালু হয়ে গেলে ইউজারদের সেরা তিনটি Story বেছে নিতে হবে। যাতে সে গুলি স্বয়ংক্রিয়ভাবে তাঁর ফলোয়াররা দেখতে পান। ভুয়ো কনটেন্ট কমানোর লক্ষ্যেই এই ফিচার আনতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে ইউজাররা ১০০টি পর্যন্ত স্টোরি শেয়ার করতে পারেন এক সঙ্গে। ফলোয়াররা সেই স্টোরি ঘেঁটে ঘেঁটে ক্লান্ত হয়ে পড়েন।
বোঝাই যাচ্ছে এই প্রবণতা থেকে নিষ্কৃতি পেতে চাইছে ইনস্টাগ্রামও। তাই তারা নতুন নিয়ম চালু করতে চাইছে। তবে ১০০টি পর্যন্ত স্টোরি শেয়ার করতে দেওয়ার নিয়ম বদলে কম স্টোরি শেয়ার করার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। তবে জনপ্রিয়তা ধরে রাখতে শেয়ারিং-এ রাশ টানতে চাইছে ইনস্টা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।