রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও : ২ কর্মকর্তা কারাগারে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও : ২ কর্মকর্তা কারাগারে – Corporate Sangbad



কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাও হওয়ার ঘটনায় আটক ভল্টের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন-ব্যাংকের সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন এমরান আহমেদ।

শুক্রবার (১৮ জুন) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর বংশাল থানার সাব-ইন্সপেক্টর প্রদীপ কুমার সরকার তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ্য করেন, আসামিরা ব্যাংকের ভল্টের টাকার দায়িত্বে ছিলেন। ভল্টের চাবি তাদের কাছেই ছিল। বৃহস্পতিবার ব্যাংকের অডিট টিম অডিট করার সময় ব্যাংকের ভল্টে থাকা ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার গড়মিল পান। ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের কাছে অডিট টিম টাকা গড়মিলের স্টেটমেন্ট দাখিল করে। তখন আবু বক্কর সিদ্দিক অডিট টিমের স্টেটমেন্টের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। আসামিরা তাৎক্ষণিকভাবে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

আবেদনে আরও বলা হয়, ব্যাংকের ম্যানেজার কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে অডিট টিমের সহায়তায় আসামিদের আটক করে। আসামিদের থানায় হাজির করে আবু বক্কর সিদ্দিক বংশাল থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ অভিযোগটি পর্যালোচনা করে দেখতে পান ঘটনাটি পেনাল কোডের ৪০৯ ধারার অপরাধ। যার তদন্ত ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের শিডিউলভূক্ত। দুদক তদন্তের ব্যবস্থা করবে।

এরআগে টাকা উধাওয়ের ঘটনায় বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ ভল্টের দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর