YouTube New Update: YouTube নিয়ে এসেছে নতুন এক ফিচার। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজারদের YouTube দেখার অভিজ্ঞতার পরিবর্তন হবে। গুগলের এই ভিডিও প্ল্যাটফর্ম এখন থেকে যে কোনও ভিডিওর মোস্ট রিপ্লে পার্ট হাইলাইট করবে ওয়েব প্লেয়ার এবং মোবাইল অ্যাপের জন্য। YouTube-এর নতুন এই ফিচার ইতিমধ্যেই চালু করা হয়েছিল প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য। কিন্তু এখন থেকে YouTube-এর সকল ইউজার নতুন এই ফিচারের সুবিধা পাবে। YouTube-এর তরফে জানানো হয়েছে যে, যে কোনও ভিডিওর বিশেষ কোনও পার্ট বেশি বার রিপ্লে করা হলে সেই পার্ট হাইলাইট করা হবে। এর ফলে ইউজাররা ভিডিওর সেই পার্ট দেখতে পাবে। নতুন এই ফিচারের মাধ্যমে মোস্ট রিপ্লে ট্যাগের মাধ্যমে ভিডিওর সেই পার্ট দেখা যাবে। এর ফলে পুরো ভিডিও না দেখেও শুধু সেই পার্ট দেখা যাবে। ইউজাররা যা দেখতে চায় তাদের তা দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে নতুন এই ফিচার।
YouTube সম্প্রতি ঘোষণা করেছে একগুচ্ছ নতুন আপডেট। এর মাধ্যমে বড় ভিডিও দেখার ক্ষেত্রে ইউজাররা এর বেশি সুবিধা পাবে। এবার আবার নিয়ে আসা হয়েছে নতুন এক ফিচার। এর মাধ্যমে ইউজাররা যে কোনও ভিডিওর সবথেকে বেশি প্লে করা পার্ট দেখতে পাবে। এছাড়াও YouTube নিয়ে আসতে চলেছে আরও নতুন ফিচার। এর মাধ্যমে ইউটিউবের প্রিমিয়াম ইউজাররা দেখতে পাবে যে কোনও ভিডিওর নির্দিষ্ট কোনও মোমেন্ট। ইউজাররা সেই ভিডিওর যে অংশ দেখতে চায় তারা সেটাই দেখতে পাবে।
আরও পড়ুন – iPhone-এর ব্যাটারি নিঃশেষিত হচ্ছে দ্রুত? আপনার হাতেই রয়েছে সহজ উপায়
আরও পড়ুন – WhatsApp Pay-তে এবার থেকে নতুন নিয়ম চালু! আর টাকা জালিয়াতির ভয় থাকবে না!
YouTube-এর তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, তারা লাইটার ভার্সন YouTube Go অ্যাপ বন্ধ করে দিতে চলেছে। জানা গিয়েছে যে YouTube এই বছরের শেষেই বন্ধ করে দিতে পারে YouTube Go অ্যাপ। জানা গিয়েছে যে, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এই YouTube Go অ্যাপ অগাস্ট মাসের শুরুতেই বন্ধ করে দেওয়া হতে চলেছে। এর ফলে YouTube-এর তরফে YouTube Go অ্যাপের সমস্ত ইউজারদের জানানো হয়েছে যে, তারা যেন রেগুলার YouTube অ্যাপ নিজেদের ডিভাইসে ডাউনলোড করে নেয়। কারণ YouTube Go অ্যাপ আর ব্যবহার করা যাবে না।
২০১৬ সালে লঞ্চ করা হয়েছিল YouTube Go অ্যাপ। গুগল লো-এন্ড ডিভাইসের জন্য চালু করেছিল এই অ্যাপ। ভারতে কম ডেটা খরচের জন্য চালু করা হয়েছিল এই অ্যাপ। এতে কমেন্ট, ক্রিয়েটিং কনটেন্ট এবং ডার্ক মোডের মতো অপশন ছিল না। এবার বন্ধ করে দেওয়া হতে চলেছে এই অ্যাপ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।