রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ঝড়ে বহিপাড়া বিদ্যালয়ের ছাউনি উড়ে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
ঝড়ে বহিপাড়া বিদ্যালয়ের ছাউনি উড়ে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান 


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাউনি উড়ে গেছে। এতে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চালাতে হচ্ছে । তবে বুধবার থেকে অন্য শ্রেণীকক্ষগুলোতে পাঠদানের চেষ্টা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।  এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ মেরামতের সহযোগীতা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

জানা গেছে,  গত সোমবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে বয়ে গেছে। এতে বিদ্যালয়ের পাশাপাশি,আম,পাকা ধান, ঘরবাড়ী ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই রাতের ঝড়ে রহনপুর পৌর এলাকার বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে যায় । এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাঘাত ঘটছে।

বিদ্যালয়ের ছাত্র হ্নদয় আলী জানান, সকালে বিদ্যালয়ে এসে দেখি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিকক্ষের  টিনের ছাউনি উড়ে গেছে। শ্রেণীকক্ষের ভিতরেই খোলা আকাশের নিচে পাঠদান চালিয়ে যাচ্ছেন  শিক্ষকরা।

আরেক নারী শিক্ষার্থী শামসুন্নাহার জানান, খোলা আকাশের নিচে পাঠদান নিতে অসুবিধা হচ্ছে। রোদ আর গরমে বসে থাকা যায়না। দ্রুত টিন ছাউনিটি মেরামতের দাবি জানান।

অভিভাবক খাইরুল ইসলাম জানান, ইতিপূর্বে বিদ্যালয়টি কয়েকবার ঝড়ে একই অবস্থা হয়েছিল। তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন টিনের ছাউনি দিয়ে আর নয় নতুন করে পাকা বিল্ডিং এর ভিত তৈরি করা হউক।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা ভাল ভাবে পাঠদানের অংশ নিতে পারে।  ঘর ও ঘরের ছাউনিগুলোে মেরামতের দ্রুত ব্যবস্থা নিবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান বলেন, সংশ্লিষ্ট পৌরসভার মাধ্যেম আবেদন করতে বলা হয়েছে।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর