বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বিশ্বকাপ থেকে ২ হাজার কোটি ডলার আয় করতে চায় কাতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
বিশ্বকাপ থেকে ২ হাজার কোটি ডলার আয় করতে চায় কাতার


আন্তর্জাতিক ডেস্ক

২০২২ ফুটবল বিশ্বকাপ থেকে দুই হাজার কোটি ডলার আয় করতে চায় কাতার। টাকার এই অংক ২০১৯ সালে দেশটির মোট দেশজ উৎপাদনের ১১ শতাংশ। ব্লুমবার্গের প্রতিবেদন।

বিশ্বকাপটির অর্থনৈতিক অবদান নিয়ে একটি সমীক্ষা চালানোর পর শীর্ষস্থানীয় কর্মকর্তা হাসান আল থাওয়াদি ব্লুমবার্গকে বলেন, আমরা আশা করছি ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আমাদের অর্থনীতিতে ২ হাজার কোটি ডলার যোগ করবে।

তবে তিনি জানান, এখনও ওই বিশ্বকাপের অর্থনৈতিক সমীক্ষার খুঁটিনাটি প্রকাশিত হয়নি। আগামী নভেম্বর বা ডিসেম্বর নাগাদ বিশ্বকাপে কাতারে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবের খুঁটিনাটি প্রকাশ করা হবে।

আল থাওয়াদি বলেন, বিশ্বকাপ থেকে কাতারের নির্মাণ ও পর্যটন খাত সবচেয়ে বেশি লাভবান হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশ্বকাপকে সামনে রেখে গত কয়েক বছর ধরেই কাতারে বিশাল নির্মাণ কাজ চলছে। করোনাভাইরাস মহামারি শেষে আগামী বছর দর্শকপূর্ণ স্টেডিয়ামে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর