বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ইসলামিক উইন্ডো চালু করবে আইডিএলসি ফাইন্যান্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ জুন, ২০২২
  • ২০০ সময় দেখুন
ইসলামিক উইন্ডো চালু করবে আইডিএলসি ফাইন্যান্স


বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর আওতায় ইসলামি অর্থায়ন চালু করতে যাচ্ছে। এই উইন্ডোর আওতায় ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা পরিচালনা করা হবে।

মঙ্গলবার (৩১ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩১৪তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে। ইসলামিক উইন্ডো চালু হলে প্রচলিত ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শরীয়াহ ভিত্তিক ব্যবসা চলবে।

উল্লেখ, পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ টাকা। সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ৫ টাকা ৩৪ পয়সা আয় করেছে। ওই বছর আইডিএলসি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাসসহ ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিটি ইসলামিক উইন্ডো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ দেশের ধর্মপ্রাণ মানুষদের একটি অংশ প্রচলিত ধারার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখা বা সেখান থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছ্ন্দবোধ করেন না। ইসলামিক উইন্ডোর মাধ্যমে এ ধরনের মানুষদেরকে প্রতিষ্ঠানটির গ্রাহক নেটওয়ার্কে নিয়ে আসা সহজ হবে।সূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর