
নিজস্ব প্রতিবেদক:: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার অপরাধ ও বিচার নিয়ে ”আব্দুল কাদের মোল্লা: যুদ্ধাপরাধ, বিচার ও ফাঁসি” বইয়ের প্রকাশক শওকত হোসেন লিটুকে সম্মাননা প্রদান করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
সোমবার (৩০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বাদশ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর এম. সানাউল হক প্রমুখ। তবে অসুস্থ থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত হতে পারেননি।