
জুলফিকার জুয়েল, রংপুর প্রতিনিধি ::
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজার অস্থিরতার কারণে দেশের নিত্যপন্যের দাম কমানোর আপাতত কোন সুখবর নেই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবারো স্বাভাবিক হওয়ার আশা করেন তিনি। বুধবার দুপুরে রংপুরের পর্যটন মোটেলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কর্মপরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় অংশ নিয়ে গনমাধ্যকর্মীদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, অস্থিতিশীল নিত্যপন্যের বাজারে প্রান্তিক মানুষের কথা চিন্তা করে চলতি মাসেই সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫ কোটি মানুষকে খাদ্য সহযোগিতা করবে। সম্পর্কিত পোস্ট ছাত্রলীগ নেতাদের মারধর, কর্মীদের অবরোধে অচল চবি চট্টগ্রামে বিমানযাত্রীর শরীরে বাঁধা ৩৪ টি স্বর্ণের বার উদ্ধার রাজবাড়ীতে ট্রাক-থ্রি হুইলার-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৬ চট্টগ্রামে দুই ভাইদের খুনের দায়ে চার আসামির যাবজ্জীবন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা।
এতে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য অধিদপ্তরের মহা পরিচালক আব্দুস সবুর মন্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি, রেঞ্জ পুলিশ ডিআইজি দেবদাস ভাট্টাচার্য ও মহানগর পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর বিভাগীয় মাদকদ্রব্যের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন।
কর্মশালালায় বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন অংশ নেয়। এবং মাদকের ছোবল থেকে উত্তরের রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরকে মুক্ত করতে বিশেষ কর্মপরিকল্পনা নেয়া হয়।