রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শান্তিরক্ষা মিশনে আফ্রিকা যাচ্ছেন বিমানবাহিনীর ১২৫ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
শান্তিরক্ষা মিশনে আফ্রিকা যাচ্ছেন বিমানবাহিনীর ১২৫ জন


ডেস্ক রিপোর্টঃঃ  বাংলাদেশ বিমানবাহিনী মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১২৫ সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে।

এ কর্মসূচীর অংশ হিসেবে বিমান বাহিনীর ১২৫ সদস্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ (২ জুন) সকালে মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বাংলাদেশ বিমান বাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আহসানুর রহমান।

উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

dhaka post

তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক মোনাজাতের আয়োজন করা হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন এবং বিমান বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।

এর আগে, গত ৩১ মে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গমনকারী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসের ঘাঁটি বাশারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর