নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৭টির, কমেছে ৪টির, এবং তথ্য পাওয়া যায়নি ২টির (বিডি ওয়েল্ডিং এবং লিন্ডে বিডি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এখাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, সিভিও পেট্রোকেমিক্যাল এবং শাহাজীবাজার পাওয়ার।
বারাকা পাওয়ার: মার্চ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৭.৯৪ শতাংশ, যা এপ্রিল মাসে .০৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.০১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৪২.২০ শতাংশ থেকে ০.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.১২ শতাংশে।
ইস্টার্ন লুব্রিকেন্টস: মার্চ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.৬৫ শতাংশ, যা এপ্রিল মাসে ০.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৮৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২৪.৩১ শতাংশ থেকে ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫.১১ শতাংশে।
সিভিও পেট্রোকেমিক্যাল: মার্চ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৩৩ শতাংশ, যা এপ্রিল মাসে ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.৯৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩৯.১০ শতাংশ থেকে ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯.৪০ শতাংশে।
শাহাজীবাজার পাওয়ার: মার্চ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.৪৪ শতাংশ, যা এপ্রিল মাসে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬.৪১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২৩.২৭ শতাংশ থেকে ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.৩০ শতাংশে।