বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৬, মাদক উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৬৩ সময় দেখুন
আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৬, মাদক উদ্ধার


নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেফতার করেছে। সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ৩জন মাদক কারবারীর নিকট থেকে হেরোইন,গাঁজা ও এ্যাম্পুল উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুনছুর রহমান ওরফে
মন্টু সাহা (৬০) কে হেরোইনসহ গ্রেফতার করা হয়। মন্টু উপজেলার কাসুন্দা গ্রামের মৃত হেতুন সাহার ছেলে। একই সময় সাহেবগঞ্জ কাঁচা বাজার এলাকা থেকে মামুন হোসেন (৩০) কে ১৫পিস এ্যাম্পুলসহ গ্রেফতার করা হয়। মামুন ভরতেতুলিয়া গ্রামের সোলাইমান আলীর ছেলে।

এছাড়া দুপুরে বলরামচক গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শফির উদ্দীনের ছেলে তাহের প্রামানিক (৪৮)কে ১০০গ্রাম গাঁজাসহ
গ্রেফতার করা হয়। অপর দিকে আদালতের দেয়া গ্রেপ্তারী পরোয়ানা মূলে সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত
অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের অখিল মোল্লা, সুমন মোল্লা, জফির মোল্লা, ইয়াকুর মোল্লা, সাজ্জাদ হোসেন, ছলিম উদ্দীন, লাকী আক্তার এবং সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুন্নি বেগম, জলি খাতুন, নিহার বেগম, মমতাজ বিবি ও পোয়াতা গ্রামের মানিক হোসেন এবং ভরতেতুলিয়া গ্রামের জীবন হোসেনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, সোববার মধ্য রাত থেকে মঙ্গলবার দুপুর
পর্যন্ত উপজেলা জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে এবং গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর