নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ১৩ জুন, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ওয়ান ব্যাংক ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ১৪ জুন, মঙ্গলবার থেকে কোম্পানি দুইটির লেনদেন চালু হবে।
ওয়ান ব্যাংক: ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৯৩৪ কোটি ৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ৯৩ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৪৫৬টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের ৩২ দশমিক ০৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ৮১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০ দশমিক ২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৪৪ দশমিক ৯০ শতাংশ শেয়ার।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির মোট ১১ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ১৪০টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের ৪১ দশমিক ১২ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ২৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০ দশমিক ১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৪৬ দশমিক ৫৮ শতাংশ শেয়ার।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।