বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতে দৈনিক সংক্রমণ ৩ মাসের সর্বনিম্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩২০ সময় দেখুন
ভারতে দৈনিক সংক্রমণ ৩ মাসের সর্বনিম্ন


আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে ৫৩ হাজার ২৫৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। যা তিন মাসের মধ্যে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ। একই সময়ের মধ্যে, করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৪২২ জনের।

এছাড়াও, দেশটিতে টানা ৩৯ দিন ধরে সুস্থ হওয়া রোগীর চেয়ে নতুন সংক্রমণ কম পাওয়া যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৮ হাজার ১৯০ জন রোগী রোগমুক্ত হয়েছেন।

সোমবার (২১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে ভারতে শনাক্ত হওয়া মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জনে। করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ভারত। দেশটিতে করোনায় মোট মৃত্যু তিন লাখ ৮৮ হাজার ১৩৫। করোনায় মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে ভারত।

এদিকে, ভারতের বিহার-মহারাষ্ট্রসহ অন্তত ছয় রাজ্য থেকে মহামারিতে মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে উঠে আসেনি বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাসজনিত সব মৃত্যুকে ‘কোভিড মৃত্যু’ হিসেবে নথিবদ্ধ করতে হবে বলে দেশটির সর্বোচ্চ আদালতের কাছে দেওয়া এক হলফনামায় বলেছে কেন্দ্রীয় সরকার।

অন্যদিকে, দিল্লি সরকার সোমবার থেকে বার খোলার অনুমতি দিয়েছে ও রেস্তোরাঁ খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে। পাশাপাশি পার্ক, বাগান, গলফ ক্লাব ও উন্মুক্ত স্থানে যোগব্যায়ামের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

ভ্যাকসিন নীতি পরিবর্তন করে সোমবার থেকে ফের ১৮ বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু করছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর