বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

২৮ জুন আনুষ্ঠানিকভাবে রাইস ব্র্যান অয়েল ‘স্পন্দন’ বাজারজাত করবে এমারেল্ড অয়েল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৭২ সময় দেখুন
২৮ জুন আনুষ্ঠানিকভাবে রাইস ব্র্যান অয়েল ‘স্পন্দন’ বাজারজাত করবে এমারেল্ড অয়েল – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বাজারে ফিরছে রইস ব্র্যান অয়েল স্পন্দন। চলতি জুন মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আবার এই ব্র্যান্ডের ভোজ্যতেলের বাজারজাত শুরু হবে। উৎপাদন শুরুর মধ্য দিয়ে যেন হারানো হৃদস্পন্দন ফিরে পেয়েছে কোম্পানিটি।

রাইস ব্র্যান তেল হচ্ছে ধানের কুঁড়া থেকে উৎপাদিত প্রাকৃতিক ভোজ্য তেল। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড তাদের উৎপাাদিত রাইস ব্র্যান তেল ‘স্পন্দন’ নামে বাজারজাত করে থাকে।

জানা গেছে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর এমারেল্ড অয়েল লিমিটেডের কারখানায় ফের তেল উৎপাদন শুরু হয়েছে। গত বছরের মাঝামাঝি জাপানী বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ কোম্পানিটি অধিগ্রহণ করার পর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

এমারেল্ড অয়েলের উৎপাদিত স্পন্দন ব্র্যান্ডের তেলের বাজারজাত শুরুর তথ্য জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, এমারেল্ড অয়েল নামের কোম্পানিটি বন্ধ হয়ে গিয়েছিল। আপনাদের জেনে ভাল লাগবে যে, কোম্পানিটি এখন সফলভাবে কয়েক টন তেল উৎপাদন করছে। আগামী ২৮ জুন কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এই তেল বাজারজাত শুরু করবে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিএসইসিতে অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট টুলকিটস’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাপানী বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোম্পানিটির দায়িত্ব নেওয়ার পর এটিকে আবার উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে। তারা এই তেল জাপানে রপ্তানি করতে চায়। অর্থাৎ এই তেলের একটা রপ্তানিবাজার তৈরি হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, জাপানি প্রতিষ্ঠানটি এমারেল্ড অয়েলের উৎপাদিত তেল জাপানে রপ্তানি করতে আগ্রহী। তবে আমি তাদেরকে বলেছি, আগে দেশের চাহিদা পূরণ করেন। তারপর রপ্তানির কথা ভাবা যাবে।

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে মালিকরা জড়িয়ে পড়ার পর ২০১৭ সালে বন্ধ হয়ে গিয়েছিল এমারেল্ড অয়েলের উৎপাদন। তারপর প্রায় ৫ বছর কোম্পানিটির কারখানা বন্ধ-ই ছিল। প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বিএসইসির বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বন্ধ কোম্পানির অবস্থার উন্নয়নে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এমারেল্ড অয়েল তারই একটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর