বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ২ কোম্পানির শেয়ার দর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ২২১ সময় দেখুন
মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে ২ কোম্পানির শেয়ার দর – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও সদ্য ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ফিরে আসা মুন্নু ফেব্রিক্স এই দুই কোম্পানির শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই তাদের নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, খান ব্রাদার্সের শেয়ার দর গত ৮ জুন ছিল ৮.৯০ টাকায়। আর ২০ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১১.৮০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।

মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর গত ১৩ জুন ছিল ১১ টাকায়। আর ২০ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭.৬০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬.৬০ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর