বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

কর্ণফুলীতে বসতবাড়ি ভাংচুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৮৭ সময় দেখুন
কর্ণফুলীতে বসতবাড়ি ভাংচুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও বসতবাড়িতে ভাংচুর করা মামলার প্রধান আসামি মো. আব্দুল মজিদ (৪৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার রাত ১২ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গ্রেপ্তার মো. আব্দুল মজিদ নিজেকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় দিয়ে থাকেন। এই পরিচয়ে তিনি জায়গা জমিতে সাইনবোর্ডও টাঙিয়ে থাকেন।

তিনি উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের সিকদার বাড়ির মৃত হাজী আব্দুল হাইয়ের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, মো. আব্দুল মজিদ ভাংচুর ও চুরি মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শাহমীরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’

প্রসঙ্গত, গত ১৫ জুন দুপুরে কর্ণফুলী উপজেলার শাহমীরপুর ৫ নং ওয়ার্ডের মো. ফোরকান সিকদারের বাড়িতে হামলা চালিয়ে মারধর ও বসতবাড়ি ভাংচুর করে। এ ঘটনায় বাড়ির মালিক ১৭ জুন বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে কর্ণফুলী থানায় মামলা (৩৭/২৬৭) দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন গ্রেপ্তার মো. আব্দুল মজিদ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর