রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা চুয়েটে সাংবাদিকের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারীরা

টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিক ভবনে থাকা ৫ম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৬০ সময় দেখুন
টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিক ভবনে থাকা ৫ম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু 

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে বেসরকারি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের আবাসিক ভবনে পঞ্চম শ্রেণীর ছাত্র শিহাব (১২) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা।  

নিহত শিহাব টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ি এলাকার সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেন এর ছেলে। 

শিহাবের ফুপাতো ভাই আল আমিন সিকদার জানান, এবছর জানুয়ারী মাসে শিহাবকে সৃষ্টি স্কুলের আবাসিকে ভর্তি করা হয়। নিয়মিত ভালোভাবেই লেখাপড়া করছিল শিহাব। হঠাৎ ২০ জুন বিকালে সৃষ্টি স্কুল থেকে ফোন দিয়ে বলা হয় শিহাব অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসেন, পরবর্তীতে ওই নম্বরে ফোন দিয়ে শিহাবের অসুস্থতার ব্যাপারে জিজ্ঞেস করলে, স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হয় সিএনজি দুর্ঘটনায় আহত হয়েছে, তাড়াহুড়ো করে সৃষ্টি স্কুল ভবনের কাছে গেলে সেখানে ঢুকতে না দিয়ে তারা বলে হাসপাতালে যাওয়ার জন্য।  

হাসপাতালে আসার পর শুনতে পাই শিহাব মারা গেছে, স্কুলের শিক্ষকরা দাবি করে  স্কুলের আবাসিক ভবনে বাথরুমে আত্মহত্যা করেছে। 

শিহাব সখিপুর উপজেলার বেড়বাড়ি এলাকার ইলিয়াস হোসেন (সিঙ্গাপুর প্রবাসী) এর ছেলে। সৃষ্টি স্কুলের ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন বলেন, শুনেছি শিহাব ঝরনার সাথে গামছা পেছিয়ে আ-ত্ম-হ-ত্যা করেছে। 

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন বলেন আমরা তদন্ত করছি, সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বুঝতে পারবো হত্যা নাকি আত্মহত্যা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর