রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স আগামীকাল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স আগামীকাল – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ‘ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স- ২০২১’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টল হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফডিআই) যৌথ উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স- ২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর জোবায়দা আলাউয়া। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

তথ্য মতে, অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট এ কে এম আবদুল্লাহ, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন।

এছাড়া, অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ব্যাংকের প্রতিনিধি ফ্লোরা এলিজাবেথ স্টিওয়ার্ট, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধি জাভার মোনিনি, নিশান্ত কুমার গুরান্তকো, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম ও ওয়ার্ল্ড ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর জোবায়দা আলাউয়া।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর