বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে ১১ শতাংশ: আঙ্কটাড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে ১১ শতাংশ: আঙ্কটাড


আন্তর্জাতিক ডেস্ক

২০২০ সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহে উল্লেখযোগ্য হারে ভাটা পড়েছে। গত বছর দেশে এফডিআই হ্রাস পেয়েছে প্রায় ১১ শতাংশ। এ সময় ২৫৬ কোটি ৪০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে বাংলাদেশে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের সর্বশেষ প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে।

মূলত করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবে পুরো ২০২০ সাল জুড়ে সারা বিশ্বেই বিদেশি বিনিয়োগ হ্রাস পায়। আঙ্কটাডের প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে সারাবিশ্বে বিদেশি বিনিয়োগ কমেছে ৩৫ শতাংশ। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।

আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রফতানিমুখী প্রধান পণ্য তৈরি পোশাক খাতে সার্বিক বিনিয়োগ হ্রাস পেয়েছে। যেমন গত বছর আমেরিকা ও ইউরোপীয়ান ইউনিয়নে বাংলাদেশ থেকে ৩০০ কোটি ডলারের বেশি তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল হয়েছে। এসবের প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগ প্রবাহে।

আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়, গত বছর বিদ্যুৎ ও জ্বালানী এবং আর্থিক খাতের উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ অন্যান্য খাতে স্থানান্তরিত হয়েছে। ২০২০ সালে ওষুধ, তরল গ্যাস ও কৃষিভিত্তিক খাতে বেশি বিনিয়োগ হয়েছে। তবে বাংলাদেশ এসব খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে কাজ করছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ সরকার আইন সংস্কারসহ নানা পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করে আঙ্কটাড।

আঙ্কটাডের হিসাব অনুযায়ী, গত বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হয়েছে ২৫৬ কোটি ৬০ লাখ ডলার। এর আগের বছর বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছর বিনিয়োগ কমেছে প্রায় ১১ শতাংশ। তবে বাংলাদেশে ২০১৮ সালে বিদেশি বিনিয়োগ এসেছিল ৩৬১ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, ২০১৯ ও ২০২০ দুই বছরেই বিদেশি বিনিয়োগের প্রবাহ হ্রাস পাচ্ছে।

সোমবার আঙ্কটাডের প্রকাশিত ওই প্রতিবেদনে সারা বিশ্বে বিদেশি বিনিয়োগ হ্রাসের চিত্র উঠে আসে। করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে বিনিয়োগ হ্রাসের এ হার ২০০৮ সালে বিশ্ব মন্দাকেও হার মানিয়েছে।

তবে সারাবিশ্বে বিনিয়োগ কমলেও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর চিত্র ভিন্ন। গত বছর এশিয়ায় বিদেশি বিনিয়োগ প্রবাহ ৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৩০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিনিয়োগ বেড়েছে ২০ শতাংশ।

দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগের উল্লস্ফনের জন্য মূলত ভারতই দায়ী। দেশটিতে গত বছর বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৭ শতাংশ। তবে বাংলাদেশ, শ্রীলংকা ও পাকিস্তানে বিদেশি বিনিয়োগ কমেছে। গত বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ১১ শতাংশ। শ্রীলংকায় কমেছে প্রায় ৪৩ শতাংশ। আর পাকিস্তানে হ্রাস পেয়েছে প্রায় ৬ শতাংশ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর