সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

দেলদুয়ার থানা পরিদর্শন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২২৫ সময় দেখুন
দেলদুয়ার থানা পরিদর্শন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ২৮ জুন মঙ্গলবার । এ সময় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন এবং দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, এ সময় পুলিশ সুপার কে দেলদুয়ার থানা প্রাঙ্গণে থানা পুলিশের একটি চৌকষ পুলিশ দল গার্ড অফ অনার প্রদান করেন।

পুলিশ সুপার দেলদুয়ার থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন, তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার দেলদুয়ার থানার, অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর রেজিস্টার সহ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, দেলদুয়ার থানা, মোঃ নাসির উদ্দিন মৃধা, সহ দেলদুয়ার থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর