নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর কমেছে ৭.২২ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪২ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৫১ লাখ ৬৩ হাজার টাকা
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর কমেছে ৭.০২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৯৭ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৬.৯৫ শতাংশ দর কমে।
দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে– ইউনাইটডে ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এআরএইচ