WhatsApp-এর FAQ পেজে গ্রাহকদের বলা রয়েছে, যদি গ্রাহকদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয় তাহলে ব্যবহারকারী এই মেসেজটি দেখতে পারবেন— ‘আপনার ফোন নম্বরটি WhatsApp-এ ব্যবহার করতে নিষিদ্ধ করা হয়েছে। সাহায্যের জন্য সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন’। যদিও WhatsApp দাবি করে যে, শুধুমাত্র WhatsApp-এর নির্দিষ্ট শর্তাবলী ভাঙলেই গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যান করা হয়, অন্য কোনও কারণে নয়।