রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

মন্টুর দাম ২০ লাখ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
মন্টুর দাম ২০ লাখ


নাম তার মন্টু, খায় খড়-ভুসি, দাম ২০ লাখ

ডেস্ক রিপোর্টঃঃ  সাড়ে ৮০০ কেজি ওজনের পাকিস্তানি শাহিওয়াল। দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা। খড়-ভুসি আর মিক্সড ফুড খেয়েছে গত এক বছর। নাম রাখা হয়েছে মন্টু।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আল মদিনা ক্যাটল ফার্মে গিয়ে দেখা মেলে মন্টুর।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বয়সের মানুষেরা খামারটিতে আসছেন। পছন্দের পশুর ছবি তুলছেন। কেউ কেউ দাম জিজ্ঞেস করছেন। তবে দাম জিজ্ঞেস করা পর্যন্তই সীমাবদ্ধ।

পুরান ঢাকা থেকে খামারে গরু দেখতে আসা ব্যবসায়ী সাদিক বলেন, এখনো বাজার তো শুরু হয়নি। আমরা এখন দেখছি। কিনব তো বুধ/বৃহস্পতিবারে। দাম তো অনেক বেশি।

আল মদিনা ক্যাটল ফার্মের পরিচালক সামিউল এহসান বলেন, বেচাকেনা এখনো শুরু হয়নি। আশা করছি এবার ভালো হবে।

তিনি জানান, আল মদিনা ক্যাটল ফার্মে বিভিন্ন জাতের মোট ৫৫০ গরু রয়েছে। দাম সর্বনিম্ন ৮০ হাজার থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত। ৪০০ কেজি পর্যন্ত প্রতিটি গরু লাইভওয়েট ৪৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৪০০ কেজির বেশি হলেই তা আর কেজিতে নয়, বিক্রি হচ্ছে দামাদামি করে।

সামিউল বলেন, বিগত বছরের এ সময়ে খামারের অন্তত ৭০ শতাংশ গরু বিক্রি হয়ে যেত‌। এবার এখনো ৫০ শতাংশ বিক্রি হয়নি। গত বছর মাংসের কেজি ছিল ৬০০ টাকা। এবার ৭৫০ টাকা। দাম তো সেভাবেই নির্ধারণ হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর