সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৩৩ কি.মি. যানজট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২১৭ সময় দেখুন
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৩৩ কি.মি. যানজট

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও টোল আদায়ে বিলম্ব হওয়ার কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল অনেকটাই থমকে গেছে। ফলে উত্তরবঙ্গগামী লেনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা, পৌলী, রাবনা, আশেকপুর ও ভাতকুড়া এলাকা ঘুড়ে এ চিত্র দেখা গেছে। ট্রাক, পিকআপ, বাসসহ নানা গণপরিবহনে নারী টানে ছুটেছেন ঘরমুখো মানুষ। তবে যানজটের কারণে বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে কখন পৌছাবে এ নিয়েও সংশয়ে রয়েছেন তারা। ট্রাকের ছাঁদে ভ্রমন করা বগুড়াগামী যাত্রী গার্মেন্টসকর্মী আনোয়ারা খাতুন বলেন, বাস বা ট্রেনে টিকিট না পেয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে ট্রাকেই যাত্রা করেছি। গত ঈদে বাড়ি যাইতে পারি নাই, এবার ঈদ পরিবারের সকলের লগে করমু ভেবে যাইতেছি। তবে ঢাকা থেকে রওনা দেয়ার পর থেকেই জ্যামে পইরা অস্থির হইয়া গেছি। বাচ্চারা ক্ষুধায় কষ্ট করতাছে। আশেকপুর আইসা জ্যামে আটকা রইছি। এ কারণে রাস্তা থেইকাই রুটি কিনা সকলে মিলা খাইতাছি। যাত্রীদের কেউ কেউ বলেন রাস্তায় ছোটখাটো দুর্ঘটনার কারণে যানযটের তৈরি হতে পারে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ইনচার্জ আতোয়ার রহমান বলেন, প্রচুর যানবাহনের চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। মহাসড়কের সেতু পূর্ব থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত কোথাও থেমে আবার কোথাও ধীরগতি চলছে গণপরিবহন। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর রয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর