রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

পুঁজিবাজার ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআইয়ের সাথে কাজ করবে ডিবিএ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
পুঁজিবাজার ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআইয়ের সাথে কাজ করবে ডিবিএ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের পাশাপাশি দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) অতীতের ন্যায় ভবিষ্যতেও এফবিসিসিআইর সাথে একযোগে কাজ করবে।

সোমবার (২১ জুন) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ডিবিএ প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন এ কথা বলেন।

এ সময় দেশের শিল্প তথা অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন ডিবিএ প্রেসিডেন্ট। একই সঙ্গে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে এফবিসিসিআইয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ডিবিএ থেকে জানানো হয়েছে, সংগঠনটির প্রেসিডেন্টের নেতৃত্বে ডিবিএ পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিমউদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ডিবিএর পক্ষ থেকে এফবিসিসিআই প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সৌজন্য সাক্ষাৎকালে উভয় সংগঠনের প্রতিনিধিদের মধ্যে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতির পাশাপাশি পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলাপ ও মতবিনিময় হয়।

এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন ডিবিএ’র প্রেসিডেন্টসহ সংগঠনের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় পুঁজিবাজারের যেকোনো প্রয়োজনে তার এবং সংগঠনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

সৌজন্য সাক্ষাতকালে ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, পরিচালক দস্তগীর মো. আদিল, মো.সাইফুদ্দিন, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী, এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট এম. এ মোমেনসহ উভয় সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিতি ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর